সাধারণ প্রশ্ন ও উত্তর
ক্লায়েন্টরা আমাদের সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করেন।
কাজ শুরুর আগে
কাজ শুরু করতে কী কী লাগবে?
আপনার ব্যবসার নাম, লোগো (না থাকলে আমরা বানিয়ে দেব), প্রোডাক্টের ছবি ও তথ্য। বাকি সব আমরা গুছিয়ে নেব।
পেমেন্ট কীভাবে করতে হয়?
সাধারণত কাজ শুরুর আগে ৫০% এবং ডেলিভারির সময় বাকি ৫০%। বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যায়।
কত দিনে কাজ হাতে পাবো?
ল্যান্ডিং পেজ ২–৩ দিন, ই-কমার্স ওয়েবসাইট ৭–১০ কর্মদিবস। প্রজেক্টের আকার অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
ডোমেইন ও হোস্টিং কি আপনারা দেন?
হ্যাঁ, চাইলে আমরা ডোমেইন ও হোস্টিং কিনে সেটআপ করে দিই। আপনার নিজের থাকলে সেটাতেও কাজ করা যায়।
পরে নিজে কি এডিট করতে পারবো?
অবশ্যই। ওয়েবসাইট হ্যান্ডওভারের সময় হাতে-কলমে ট্রেনিং দিই, যাতে প্রোডাক্ট, দাম, ছবি নিজেই পরিবর্তন করতে পারেন।
ডেলিভারির পর সাপোর্ট পাবো?
প্রতিটি প্যাকেজে নির্দিষ্ট সময় ফ্রি সাপোর্ট থাকে। এরপর চাইলে মাসিক মেইনটেন্যান্স প্যাকেজ নিতে পারেন।
ওয়েবসাইট নিয়ে প্রশ্ন
কতগুলো প্রোডাক্ট যোগ করা যাবে?
প্যাকেজ অনুযায়ী ১০০টি থেকে আনলিমিটেড। প্রাথমিক প্রোডাক্ট আপলোড আমরা করে দিই।
কোন কোন কুরিয়ার যুক্ত করা যায়?
Steadfast, Pathao, RedX সহ জনপ্রিয় কুরিয়ারগুলোর সাথে ইন্টিগ্রেশন করা যায়।
অনলাইন পেমেন্ট নিতে কী লাগবে?
বিকাশ/নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট বা SSLCommerz/aamarPay অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খোলায় আমরা সাহায্য করি।
মোবাইল অ্যাপ কি পাওয়া যাবে?
ওয়েবসাইট পুরোপুরি মোবাইল-ফ্রেন্ডলি। আলাদা অ্যাপ দরকার হলে কাস্টম কোটেশন দেওয়া হয়।
ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের পার্থক্য কী?
ল্যান্ডিং পেজ একটি প্রোডাক্ট/অফারের জন্য এক পেজের সাইট। ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট, ক্যাটাগরি ও পেজ থাকে।
অর্ডারগুলো কোথায় দেখবো?
একটি সহজ অর্ডার ড্যাশবোর্ড থাকবে, সাথে ইমেইল/SMS নোটিফিকেশন।
আলাদা ডোমেইন লাগবে?
না, আপনার মূল ডোমেইনের সাব-পেজ বা সাবডোমেইনেও ল্যান্ডিং পেজ বসানো যায়।
অ্যাড নিয়ে প্রশ্ন
অ্যাডের ডলার কীভাবে পেমেন্ট হবে?
চাইলে আমাদের মাধ্যমে টাকায় ডলার পেমেন্ট করতে পারবেন, অথবা নিজের কার্ড ব্যবহার করতে পারেন।
কত দিনে রেজাল্ট দেখা যায়?
প্রথম ৭–১৪ দিন ফেসবুক লার্নিং ফেজে থাকে। সাধারণত প্রথম মাসের শেষে স্থির রেজাল্ট পাওয়া যায়।
ন্যূনতম বাজেট কত?
দৈনিক কমপক্ষে ১০ ডলার দিয়ে শুরু করার পরামর্শ দিই। ৭ দিন পর রেজাল্ট দেখে বাজেট বাড়ানো ভালো।
